দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ নভেম্বর ।। আইন অমান্য আন্দোলনে সামিল হয়ে রাজ্য কংগ্রেস মূখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগের পাশাপাশি বিভিন্ন কদর্থ ঘটনার CBI তদন্তের দাবী জানিয়েছে। আইন অমান্য আন্দোলনে পুলিশি ভূমিকার নিন্দা জানিয়ে রাজ্য কংগ্রেস ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে। সময়ের বিচারে আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে কংগ্রেস বিরোধীদল হিসাবে দায়িত্ব পালনের উদাহরনে দৃষ্টান্ত রাখার পাশাপাশি রাজনৈতিক মহল থেকে সাধারন মানুষের প্রতিক্রিয়ায় আবার ঘুরে ফিরে উঠে এসেছে চিরন্তন কংগ্রেসী ঐক্যের কথা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন অমান্য, বনধের আহ্বান প্রতিবাদের মাধ্যম, এই ক্ষেত্রে সাচ্চা কংগ্রেসীদের অনেকেই নেতৃত্বের চেনা মুখ গুলোর অনুপস্থিতির নিতিবাচক মানষিকতায় দলের ক্ষতিকর অবস্থানের কথা উচ্চারন করেছেন। বনধের আহ্বানে জোর প্রচার কংগ্রেসীদের। বুধবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবন থেকে কংগ্রেস আহুত ২০শে নভেম্বর ১২ ঘন্টার বনধকে সম্পূর্ণভাবে সার্থক করার ডাকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমন করে।
