আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ ট্রাক বোঝাই প্রচুর পরিমান গাঁজা উদ্ধার করল বি এস এফ। বৃহস্পতিবার পানিসাগর মহকুমার ৫৫নং বি এস এফ ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে আসামগামী একটি মিনি ট্রাক থেকে মোট ১৫টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। বি এস এফ জওয়ানরা গাড়িটিকে প্রায় ১ কিমি পথ ধাওয়া করে আটকায়। যদিও গাড়ির চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। বি এস এফ জওয়ানরা গাড়ি সহ গাঁজার প্যাকেটগুলি পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেয়।ট্রাক বোঝাই গাঁজা উদ্ধার করল বি এস এফ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ ট্রাক বোঝাই প্রচুর পরিমান গাঁজা উদ্ধার করল বি এস এফ। বৃহস্পতিবার পানিসাগর মহকুমার ৫৫নং বি এস এফ ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে আসামগামী একটি মিনি ট্রাক থেকে মোট ১৫টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। বি এস এফ জওয়ানরা গাড়িটিকে প্রায় ১ কিমি পথ ধাওয়া করে আটকায়। যদিও গাড়ির চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। বি এস এফ জওয়ানরা গাড়ি সহ গাঁজার প্যাকেটগুলি পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেয়।