আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপি’র সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাটকর। সোমবার সকালের বিমানে রাজ্যে এলেন তিনি। আগরতলা বিমানবন্দর থেকে উনাকে নিয়ে যাওয়া হয় রাজ্য অতিথি শালায়। সেখান থেকে দুপুর ১টায় বরজলায় মহিলা মোর্চার কর্মী সন্মেলনে যোগ দেন তিনি। তারপর বিকেল ৪টায় ট্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে যোগ দেন তিনি। সাংবাদিক সন্মেলনে বিজেপি’র সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাটকর বলেন, মহিলাদের জন্য একঝাক কর্মসূচি হাতে কেন্দ্রীয় সরকার। দেশে মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ত্রিপুরা রাজ্যে সঠিক ভাবে এগুলির প্রয়োগ হচ্ছে না। ১৮’র নির্বাচনে রাজ্যে বি জে পি সরকার এলে রাজ্যের সব স্তরের মহিলারা অন্য মাত্রা পাবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।দু’দিনের রাজ্য সফরে এলেন সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপি’র সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাটকর। সোমবার সকালের বিমানে রাজ্যে এলেন তিনি। আগরতলা বিমানবন্দর থেকে উনাকে নিয়ে যাওয়া হয় রাজ্য অতিথি শালায়। সেখান থেকে দুপুর ১টায় বরজলায় মহিলা মোর্চার কর্মী সন্মেলনে যোগ দেন তিনি। তারপর বিকেল ৪টায় ট্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে যোগ দেন তিনি। সাংবাদিক সন্মেলনে বিজেপি’র সর্ব ভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বিজয়া রাহাটকর বলেন, মহিলাদের জন্য একঝাক কর্মসূচি হাতে কেন্দ্রীয় সরকার। দেশে মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ত্রিপুরা রাজ্যে সঠিক ভাবে এগুলির প্রয়োগ হচ্ছে না। ১৮’র নির্বাচনে রাজ্যে বি জে পি সরকার এলে রাজ্যের সব স্তরের মহিলারা অন্য মাত্রা পাবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।