আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ও পরিকাঠামোগত সম্প্রসারণের কর্মসূচীতে আরও একটি নতুন পালক সংযোজিত হল। মঙ্গলবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি হাসপাতালে নতুন ট্রমা কেয়ার সেন্টারের সূচনার মধ্য দিয়ে জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবার এই অংশটি খুলে দেওয়া হল। নতুন এই ট্রমা কেয়ার সেন্টারটি চালু হয়েছে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি হাসপাতালে নবনির্মিত ছয়তালা বিশিষ্ট অত্যাধুমিক বাড়িতে। মূখ্যমন্ত্রী মানিক সরকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের সেবার জন্য এই ট্রমা কেয়ার সেন্টারটি সকলের জন্য খুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ শংকর প্রসাদ দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ কৃষ্ণা মজুমদার, স্বাস্থ্যও পরিবার কল্যান দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা, এ জি এম সি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এন ব্রজচন্দ সিং সহ ব্যাপক সংখ্যক জনগণ এবং মেডিক্যাল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ও পরিকাঠামোগত সম্প্রসারণের কর্মসূচীতে আরও একটি নতুন পালক সংযোজিত হল। মঙ্গলবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি হাসপাতালে নতুন ট্রমা কেয়ার সেন্টারের সূচনার মধ্য দিয়ে জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবার এই অংশটি খুলে দেওয়া হল। নতুন এই ট্রমা কেয়ার সেন্টারটি চালু হয়েছে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি হাসপাতালে নবনির্মিত ছয়তালা বিশিষ্ট অত্যাধুমিক বাড়িতে। মূখ্যমন্ত্রী মানিক সরকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের সেবার জন্য এই ট্রমা কেয়ার সেন্টারটি সকলের জন্য খুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ শংকর প্রসাদ দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ কৃষ্ণা মজুমদার, স্বাস্থ্যও পরিবার কল্যান দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা, এ জি এম সি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এন ব্রজচন্দ সিং সহ ব্যাপক সংখ্যক জনগণ এবং মেডিক্যাল ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।