বাড়ীতে মদের দোকান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকাবাসী

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর ৷৷ বাড়ীতে মদের দোকান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করল। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাতান বাড়ী তপন দত্তের বাড়িতে বিলাতী মদের দোকান নির্মানকে কেন্দ্র করে উত্তপ্ত ঐ এলাকার লোকজন। এই সর্বনাশা মদের দোকান সৃষ্টি হলে তাদের পরিবারের লোকজন কুপথে পরিচালিত হবে। তাই এই সর্বনাশের পথ থেকে তাদের পরিবারের লোকজনকে মুক্তি দেবার জন্য গ্রামের মহিলারা একত্রিত হয়ে জোলাইবাড়ী ব্লক প্রাঙ্গন এলাকায় ৪৪নং আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন। সোমবার দুপুরে এই অবরোধ কর্মসূচী শুরু হয়। দীর্ঘ এক ঘন্টা অবরোধ চলারপর অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসি এম সরূপ কুমার পাল ঘটনা স্থলে ছুটে যান। পরবর্তী সময় ডি সি এম সরূপ কুমার পালের আশ্বাসে এই পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*