মিশ্র সংস্কৃতি আমাদের নিজস্ব পরম্পরার সংস্কৃতি, বললেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

vanuআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর টাউন হলে আয়োজিত মিশ্র সংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, মিশ্র সংস্কৃতি আমাদের নিজস্ব পরম্পরার সংস্কৃতি। এই সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তিনি বলেন গত বছর তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক পরিচালিত গ্রাম স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত লোক সংস্কৃতি উৎসবে ২৬ হাজার শিল্পী অংশ নিয়েছিল। এ বছর তা বেড়ে হয়েছে ৩০ হাজার শিল্পী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন সুব্রত দেব, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা টিংকু বিশ্বাস, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। মিশ্র সংস্কৃতিক অনুষ্ঠানে ২৪টি হল অংশগ্রহন করেছেন। এতে প্রায় তিন শতাধিক শিল্পী অংশ নেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*