জাতীয় ডেস্ক ৷৷ মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টা নাগাদ বঙ্গোপসাগরে অনূভূত হয় ওই ভূমিকম্প। উৎস ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ২০০৪ সালে ২৬ জানুয়ারি, আন্দামানে শক্তিশালী ৯.১ তীব্রতার ভূমিকম্প হয়। যার জেরে সুনামি আছড়ে পড়ে দেশের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল তার কাছেই ছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানান, সমুদ্রতলে ভারত ও বর্মার টেকটনিক প্লেটের মধ্যে ঘর্ষনের ফলেই এদিনের ভূমিকম্প হয়েছে।৫.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হল নিকোবর দ্বীপপুঞ্জে
জাতীয় ডেস্ক ৷৷ মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টা নাগাদ বঙ্গোপসাগরে অনূভূত হয় ওই ভূমিকম্প। উৎস ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ২০০৪ সালে ২৬ জানুয়ারি, আন্দামানে শক্তিশালী ৯.১ তীব্রতার ভূমিকম্প হয়। যার জেরে সুনামি আছড়ে পড়ে দেশের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল তার কাছেই ছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানান, সমুদ্রতলে ভারত ও বর্মার টেকটনিক প্লেটের মধ্যে ঘর্ষনের ফলেই এদিনের ভূমিকম্প হয়েছে।