শেষ লগ্নের ব্যস্ততার ছবি আসাম রাইফেলস ময়দানে

paradআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ দু’দিন বাদেই ভারতের প্রজাতন্ত্র দিবস। ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে গোটা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরের মত এবারেও রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসাম রাইফেলস ময়দানে মহড়া চলছে পুরোদমে। ১৮টি প্লেটুনের প্যারেড, কুচকাওয়াযে যারা অংশ নেবেন তাদের দেখা গেছে অনুশীলনে নিমগ্ন থাকতে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*