আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। বুধবার রন্টু পাল (৩৮) এবং কানু নাথ নামে দুই ব্যাক্তির দোকান এবং বাড়িতে হানা দিয়ে প্রচুর অবৈধ বিলেতি মদ আটক করেছে কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ জানায়, উত্তর ত্রিপুরা জেলার দক্ষিন কদমতলার জিতেন্দ্র পালের পুত্র রন্টু পাল (৩৮) এবং পূর্ব কদমতলার স্বর্গীয় বরিন্দ্র নাথের পুত্র কানু নাথ। পুলিশ রন্টু পালকে গ্রেপ্তার করেছে। আটক করা বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হতে পারে বলে পুলিশ সুত্রে খবর।পুলিশি অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক দ্রব্য উদ্ধার কদমতলাতে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। বুধবার রন্টু পাল (৩৮) এবং কানু নাথ নামে দুই ব্যাক্তির দোকান এবং বাড়িতে হানা দিয়ে প্রচুর অবৈধ বিলেতি মদ আটক করেছে কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ জানায়, উত্তর ত্রিপুরা জেলার দক্ষিন কদমতলার জিতেন্দ্র পালের পুত্র রন্টু পাল (৩৮) এবং পূর্ব কদমতলার স্বর্গীয় বরিন্দ্র নাথের পুত্র কানু নাথ। পুলিশ রন্টু পালকে গ্রেপ্তার করেছে। আটক করা বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হতে পারে বলে পুলিশ সুত্রে খবর।