এদিন মনোনয়ন পত্র জমা দিলেন ধনপুর কেন্দ্রে বাম প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোনামুড়া দলীয় কার্যালয় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সঙ্গে নিয়ে বাম কর্মী-সমর্থকরা মিছিল বের করে বেশ খানিকটা পথ হেঁটে মহকুমা শাসকের কার্যালয়ে পৌছায়। সেখানে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন মানিক সরকার। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে আসছেন মানিক সরকার। ১৯৯৮ সাল থেকে টানা ৪ বারের মুখ্যমন্ত্রী।
এদিন মনোনয়ন পত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত ৯-বনমালীপুর কেন্দ্রের প্রার্থী অমল চক্রবর্তী এবং ১৬-বিশালগড় কেন্দ্রের প্রার্থী ভানুলাল সাহা, নারায়ণ চৌধুরী, রমেন্দ্র নারায়ণ দেব্বর্মা, ৩৩-কাকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতন ভৌমিক, বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সহিদ চৌধূরী, সোনামুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল চক্রবর্তী, নলছড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন দাস, আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের প্রার্থী অঘোর দেব্বর্মা, শান্তিরবাজার কেন্দ্রের প্রার্থী মনীন্দ্র রিয়াং, জোলাইবাড়ী কেন্দ্রের প্রার্থী যশবীর ত্রিপুরা, আগরতলা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণা মজুমদার, ৭ রামনগরের প্রার্থী রতন দাস, সুরমা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অঞ্জন দাস, বিজয় লক্ষ্মী সিনহা, তেলিয়ামুড়ায় খগেন্দ্র জমাতিয়া, গৌরী দাস, মনীন্দ্র দাস ।

