আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করে দেশকে বিকল্প দিশা দেখাবে ত্রিপুরার শান্তিপ্রিয় সচেতন জনগণ। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার খোয়াই জেলার কল্যানপুরে আয়োজিত এক সমাবেশে একথা বলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরী।