ভোট পড়লো ৮৯.৯৬ শতাংশ, এক নজরে জেলা ভিত্তিক ভোটের হার

District Wise Poll 1 District Wise Poll 2আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ ২০১৩ এবং ২০০৮ এর বিধানসভা নির্বাচন থেকে ভোটের মার্জিন অনেকটাই কমলো ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। এবারকার ভোটে ৫৯টি বিধানসভা কেন্দ্রে সবমিলিয়ে ভোট পড়লো ৮৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন রাত ৯টা পর্যন্ত ভোট পড়েছিলো ৭৮ দশমিক ৫৬ শতাংশ। পরে সেটা বেড়ে দাঁড়ায় ৮৯ দশমিক ৯৬ শতাংশে। সোমবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই তথ্য জানান। তিনি বলেন শতাংশের এই হিসেবে পোষ্টাল ব্যালট এবং সার্ভিস ভোটারের তথ্য যুক্ত করা হয়নি।
তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারী ভোট গ্রহনের নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত থাকলেও ১১৫৭টি পোলিং বুথে ৪টার পরেও ভোট নেওয়া হয়েছে। তিনি জানান, ২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ৪১ নম্বর বুথে রাত প্রায় সারে ১২টায় ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। মূখ্য নির্বাচন আধিকারিক তথ্য দিয়ে জানান, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের মধ্যে মহিলা ৯১.৪৯ শতাংশ এবং পুরুষ ৮৮.৪৬ শতাংশ।
এক নজরে জেলা ভিত্তিক ভোটের হার –
১) পশ্চিম ত্রিপুরা জেলায় ভোটের হার ৮৯.৬১ শতাংশ।
২) সিপাহীজলা জেলায় ভোটের হার ৯০.৪৭ শতাংশ।
৩) দক্ষিন ত্রিপুরা জেলায় ভোটের হার ৯১.৭২ শতাংশ।
৪) ধলাই জেলায় ভোটের হার ৮৯.৪৯ শতাংশ।
৫) উত্তর ত্রিপুরা জেলায় ভোটের হার ৮৭.২৫ শতাংশ।
৬) খোয়াই জেলায় ভোটের হার ৯২.১৯ শতাংশ।
৭) গোমতী জেলায় ভোটের হার ৯০.৪৪ শতাংশ।
8) ঊনকোটি জেলায় ভোটের হার ৮৯.৪৯ শতাংশ।
বিগত নির্বাচনগুলিতে বেশ কিছু উল্লেখযোগ্য কেন্দ্রে জয় পরাজয় নির্ধারিত হয়েছে মাত্র কয়েক শতাংশ ব্যবধানে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*