নির্বাচনী সন্ত্রাস নিয়ে বামফ্রন্ট কমিটির নিন্দা

santrasআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনী সন্ত্রাস শুরু হয়েছে। এই সন্ত্রাস নিয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। পরিস্তিথি সামাল দিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয়েছে, রাজ্যের বিজেপি এবং আই পি এফ টি’র দুর্বৃত্তরা বামফ্রন্ট সমর্থক সহ সাধারণ মানুষের উপর আক্রমন চালাচ্ছে। তাদের অভিযোগ, বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে বিভিন্ন স্থানে বামফ্রন্টের ৩৪৯টি অফিস ভাঙচুর ও লুট করা হয়েছে, ৭৫টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ২১৩টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। বাম্পন্থী ট্রেড ইউনিয়নের বিশেষ করে সি আই টি ইউ অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৮টি অফিস ভাঙচুর করা হয়েছে, ৮টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ১০৩টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, ৬০৩ জন বামফ্রন্ট নেতা, কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালানো হয়েছে। ১৭০৬টি বাড়িতে আক্রমণ করে লুট করা হয়েছে, ১৯৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ২৮৯টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, বামফ্রন্ট কর্মী সমর্থকদের ২০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিলোনিয়ায় লেলিনের মূর্তি ভাঙ্গা হয়েছে। সদর মহকুমার নতুননগরে কার্ল মাক্সের মূর্তি ভাঙ্গা হয়েছে। ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*