আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ রাজ্যের ভাবী মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ফোন করে বাংলাদেশের কচুয়ার ছেলে বিপ্লবকে শুভেচ্ছা জানান তিনি। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মিডিয়া সেলের ইনচার্জ ভিক্টর সোম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে ফোন করলে বিপ্লব কুমার দেব তাঁকে আগামী ৯ই মার্চ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জানিয়েছেন। তবে বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকার দেখছে বলে জানা গেছে।বিপ্লব দেবকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ রাজ্যের ভাবী মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ফোন করে বাংলাদেশের কচুয়ার ছেলে বিপ্লবকে শুভেচ্ছা জানান তিনি। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মিডিয়া সেলের ইনচার্জ ভিক্টর সোম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে ফোন করলে বিপ্লব কুমার দেব তাঁকে আগামী ৯ই মার্চ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জানিয়েছেন। তবে বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকার দেখছে বলে জানা গেছে।