নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ।। পালাটানার হ্যালিপেড প্রহর গুনছে প্রধানমন্ত্রীর। পালাটানার টানে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যাত্রা শুরুর শুভ সংকেত অর্থাৎ উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালাটানা আগমন উপলক্ষ্যে জনসাধারণ এবং যানবাহনের উপর কিছু বিধি নিষেধ আরোপ করেছে গোমতী জেলার পুলিশ সুপার। সেই অনুযায়ী ট্রাফিক পুলিশের নির্ধারিত রাস্তাতেই যানবাহন চালাতে হবে এবং নির্ধারিত স্থানেই পার্ক করতে হবে। সভাস্থলে প্রবেশের সময় শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তাজনিত কারনে পরীক্ষা করা হলে কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে। তিনি আরও জানান, মাঠের মধ্যে ক্যামারা, বৈদ্যুতিন যন্ত্র, ছাতা, হাত ব্যাগ, খাদ্য সামগ্রী ও জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। সভাস্থলে মাঠের মধ্যে ঘোরাফেরা করা যাবেনা। যেখানে প্রধানমন্ত্রী থাকবেন সেখানকার বেষ্ঠনী অতিক্রম করা যাবেনা।

