কৃষ্ণনগরে স্বর্ণালংকার চুরির কিনারা, মহিলা অভিযুক্ত গ্রেফতার, প্রায় ২ লক্ষ টাকার গয়না উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || আগরতলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা নিরুপমা দেববর্মার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক মহিলা অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিরুপমা দেববর্মা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়ার অভিযোগে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে এক মহিলা অভিযুক্তকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি।
এই ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত সেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। তার কাছ থেকেই অধিকাংশ চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*