দশমীঘাটে শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, উদ্বোধন করলেন জেলাশাসক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার দশমীঘাটস্থিত শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ট্রাস্টের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*