দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ নভেম্বর ।। ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী, প্রথম এসেছিলেন ভোট প্রার্থনায়, এবার প্রধানমন্ত্রী হয়ে – উপলক্ষ্য পালাটানা বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট উদ্বোধন। যদিও সরকারী সফর তার মধ্যেও রাজনীতির বিভিন্ন শিবির থেকে সাধারন মানুষ সমান উদগ্রীব অপেক্ষায়। ইতিমধ্যেই নিজস্ব ধারা সৃষ্টি করেছেন মাদকীয় বাচনভঙ্গিতে – প্রাপ্তি, প্রত্যাশা থেকে রাজনীতি নিয়ে কি কিছু বলবেন প্রধানমন্ত্রী? চলছে ফিঁসফাস গুঞ্জন।

