বেলা ১টা ৪মিঃ :: পুরো পালাটানা জুড়ে অদ্ভূত পূর্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বিদ্যুৎ প্রকল্পের চত্ত্বরেই মঞ্চ তৈরী করা হয়।
বেলা ১টা ২ মিঃ :: প্রধানমন্ত্রীর প্রহর গুনছে অপেক্ষমান জনতা।
উত্তর পূর্বাঞ্চল সফরের তালিকায় রয়েছে ত্রিপুরা, পালাটানা বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বেলা ২টা :: নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান আগরতলার মাটি স্পর্শ করে।
দুপুর ২টা ৫মিঃ : বিমানবন্দরের নরাপত্তায় নিযুক্ত CISF গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রীকে।
ঘড়ির কাঁটায় ঠিক তখন ২টা ১০মিঃ। আগরতলা বিমানবন্দরে আনুষ্ঠানিক পর্ব শেষে অপেক্ষমান হেলিকপ্টারে উঠেন প্রধানমন্ত্রী।
বেলা ২টা ৩০ মিঃ :: হাজার হাজার মানুষের উচ্ছাস চরম মাত্রা পায় আকাশে হেলিকপ্টারের শব্দ।
বেলা ২টা ৩৫মিঃ :: প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পালাটানায় অবতরন করে।
বেলা ২টা ৫০মিঃ :: স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান জনতাকে।











