আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ স্বেচ্ছা রক্তদান হচ্ছে একটি মহৎ দান। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। রবিবার সকালে আগরতলা উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে ভারতীয় মজদুর সংঘ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে এই কথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ জ্বেলে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। এদিন মূখ্যমন্ত্রী ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, বিধায়ক সুরজিৎ দত্ত, ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন আহ্বায়ক সুবীর দেববর্মা, ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ আহ্বায়ক তপন দাস, ত্রিপুরা পেনশনার্স এসোসিয়েশনের সভাপতি রণজিৎ দে প্রমুখ। শিবিরে ৬৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ – বললেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ স্বেচ্ছা রক্তদান হচ্ছে একটি মহৎ দান। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। রবিবার সকালে আগরতলা উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে ভারতীয় মজদুর সংঘ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে এই কথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ জ্বেলে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। এদিন মূখ্যমন্ত্রী ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, বিধায়ক সুরজিৎ দত্ত, ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন আহ্বায়ক সুবীর দেববর্মা, ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ আহ্বায়ক তপন দাস, ত্রিপুরা পেনশনার্স এসোসিয়েশনের সভাপতি রণজিৎ দে প্রমুখ। শিবিরে ৬৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।