পদত্যাগের মাধ্যমে বাম মুক্ত হচ্ছে ত্রিপুরা

sb1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মার্চ ৷৷ দীর্ঘ বাম শাসনের ধীরে ধীরে পতন ঘটছে পদত্যাগের মাধ্যমে। ত্রিপুরার রাজনিতির মানচিত্র পাল্টে যাবার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত স্তরে চলছে পদত্যাগের পর্ব। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে ও চলছে এই পদত্যাগের পর্ব। সোমবার শান্তির বাজার মহকুমার অন্তরগত লাউগাং পঞ্চায়েত, গার্দাং পঞ্চায়েত ও সুভাষ কলোনী গ্রামপঞ্চায়েতের প্রধান মেম্বার ও বিভিন্ন প্রতিনিধিরা শারিরিক অসুস্থতার কারন দেখিয়ে বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকারের নিকট এই পদত্যাগের পত্র তুলেদেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*