বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করল আগরতলা প্রেস ক্লাব

APCআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাব। এই উপলক্ষে আগামী ১লা বৈশাখ (রবিবার) সকাল ৯টা থেকে আগরতলা প্রেসক্লাবে বাউল সংগীত ও পান্তা ভাতের উৎসব শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সাংসদ জীতেন্দ্র চৌধুরীকে। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রেসক্লাবের সমস্ত সদস্য / সাংবাদিক / চিত্র সাংবাদিক / বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাথে যুক্ত সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার থেকেই শুরু হচ্ছে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য মধ্যাহ্ন ভোজ। মাত্র ২৫ টাকার বিনিময়ে মিলবে এই মধ্যাহ্ন ভোজ। প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের কর্মীরা এই সহায়ক মূল্যে মধ্যাহ্ন ভোজের সুযোগ পাবেন বলে জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*