আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই || মনুঘাট এলাকার কিরণ পেট্রোলিয়াম এজেন্সি পেট্রোল পাম্পে গ্রাহক প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, TR05D0742 নম্বরের একটি Maruti Suzuki Alto 800 গাড়িতে পেট্রোল ভরানোর সময় অনিয়ম ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পেট্রোল সরবরাহের পরিমাণ নিয়ে সন্দেহ দেখা দিলে চালক ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয় মানুষজন জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। তবে এ বিষয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত জানতে প্রশাসনের তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।
