নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, শোকে করইলং এলাকা

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ জুলাই || তেলিয়ামুড়া থানার অন্তর্গত করইলং এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো অনু যাদব (প্রায় ৬০) নামে এক বৃদ্ধার।
জানা গেছে, বাড়িতে দৈনন্দিন গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বৃদ্ধার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতরা। ঘটনায় গোটা করইলং এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্থানীয়দের মতে, বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার বা বিদ্যুতের সংযোগ সংক্রান্ত কোনো কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সামান্য অসাবধানতাও যে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে, অনু যাদবের এই মর্মান্তিক মৃত্যু তারই এক বেদনাদায়ক দৃষ্টান্ত হয়ে রইল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*