ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ও মেলার সূচনা করলেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ দক্ষিন ত্রিপুরা জেলার বিলোনীয়ার অন্তর্গত উত্তর ভারত চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের তৈছামায় জনজাতিদের ১৯তম ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ও সাংস্কৃতিক সংহতি মেলার সূচনা হয় বৃহস্পতিবার। মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই পবিত্র উৎসব উপলক্ষে সমগ্র অংশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন ত্রিপুরা জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, দক্ষিন ত্রিপুরা জেলার পুলিশ সুপার জৈল সিং মিনা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*