শারদীয়া দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে আগরতলা পূর্ব থানায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ক সমন্বয় সভা, শান্তিপূর্ণ পুজো উদযাপনে পুলিশের কড়া বার্তা

গোপাল সিং, খোয়াই, ০৬ অক্টোবর || শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। আগামী দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আজ আগরতলা পূর্ব থানা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসডিপিও পান্নালাল সেন, পূর্ব থানা ওসি কৃষ্ণধন সরকার সহ অন্যান্যরা।
আগরতলা পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এই সমন্বয় সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সকল ক্লাব ও সাধারণ নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক আনন্দময় ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উপহার দেওয়ার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*