রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, সঠিক তদন্ত ও বিচারের দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ দোকান মালিক

আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ০৭ অক্টোবর || সোনামুড়ার বাঁশবাজার এলাকায় রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের কোনো এক সময় দুষ্কৃতীরা দোকানে হামলা চালিয়ে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। ঘটনায় দোকানের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।
দোকান মালিকের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাঁর দোকানে হামলা চালানো হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অভিযোগ জানানো হলেও তিনি ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে দোকান মালিক রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়েও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে বাঁশবাজার এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা সামনে আসবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*