আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলার বুকে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। নিজ বাড়ির চারতলার বারান্দায় গ্রিলের মধ্যে গলায় গামছা বাঁধা মৃতদেহ উদ্ধার হয় তার। মৃতদেহ’র ধরণ এবং নমুনা দেখে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবারের লোকজনরা। সোমবার আগরতলার মঠ চৌমুহনী এলাকা থেকে রাজু সাহা (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাজু সাহা পেশায় ছিলেন মঠ চৌমুহনী বিলেতি মদের দোকানের মালিক। পূর্ব থানার ওসি কমল কৃষ্ণ কলই জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তদন্তের পরই পুরো বিষয়টি জানা যাবে। যদিও ঘটনাস্থলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে তদন্তকারীদের। এই মৃত্যু আদতে আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেনিয়েও থাকছে একরাশ প্রশ্নচিহ্ন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে পুলিশ ফরেনসিক টিমকে ঘটনাস্থলে নিয়ে আসে। ফরেনসিক টিম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেয়। এর পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়।ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ির বারান্দায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলার বুকে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। নিজ বাড়ির চারতলার বারান্দায় গ্রিলের মধ্যে গলায় গামছা বাঁধা মৃতদেহ উদ্ধার হয় তার। মৃতদেহ’র ধরণ এবং নমুনা দেখে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবারের লোকজনরা। সোমবার আগরতলার মঠ চৌমুহনী এলাকা থেকে রাজু সাহা (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাজু সাহা পেশায় ছিলেন মঠ চৌমুহনী বিলেতি মদের দোকানের মালিক। পূর্ব থানার ওসি কমল কৃষ্ণ কলই জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তদন্তের পরই পুরো বিষয়টি জানা যাবে। যদিও ঘটনাস্থলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে তদন্তকারীদের। এই মৃত্যু আদতে আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেনিয়েও থাকছে একরাশ প্রশ্নচিহ্ন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে পুলিশ ফরেনসিক টিমকে ঘটনাস্থলে নিয়ে আসে। ফরেনসিক টিম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেয়। এর পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়।