ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের

pdজাতীয় ডেস্ক ৷৷ পেট্রল, ডিজেলের দামের উর্ধ্বগতিতে কোনও ভাবেই রাশ টানতে পারছে না কেন্দ্র। ফলে, ফের দাম বাড়ল জ্বালানির। সোমবার থেকে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে তেলের দাম বাড়ল লিটারপিছু ১০ পয়সা। ফলে এদিন দিল্লিতে পেট্রলের দাম দাঁড়ায় লিটার পিছু ৭৪.৫ টাকা, কলকাতায় ৭৭.২ টাকা, মুম্বইয়ে ৮২.৩৫ টাকা ও চেন্নাইয়ে ৭৭.২৯ টাকা প্রতি লিটার। একইভাবে বাড়ল ডিজেলের দামও। দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম হল ৬৫.৭৫ টাকা, কলকাতায় ৬৮.৪৫ টাকা প্রতি লিটার ও মুম্বইয়ে ৭০.০১ টাকা লিটার। উল্লেখ্য, বেশ কিছুদিন হল পেট্রল ও ডিজেলের দাম বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠাপড়ার উপর নির্ভর করে তেলের দাম রোজই নির্ধারণ করা হচ্ছে। সোমবার পেট্রলের দাম ১০ পয়সা বাড়ায় এ মাসে তেলের দাম বাড়ল ৯৪ পয়সা-১ টাকা প্রতি লিটার। অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল ১.৩৫ টাকা-১.৪৪ টাকা প্রতি লিটার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*