বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মে ৷৷ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের শান্তির বাজার কমিটির প্রথম প্রতিষ্ঠা দিবস উৎযাপিত হয় মঙ্গলবার। শান্তির বাজার কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্দ্যোগে এদিন শান্তির বাজার মহকুমায় প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার সভা শুরু হবার আগে ত্রিপুরা রাজ্য সরকারী কর্মচারী সংঘের সদস্যের উদ্দ্যোগে শান্তির বাজারে এক সুবিশাল মিছিল এর আয়োজন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হল প্রাঙ্গন থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় শান্তির বাজার কমিউনিটি হলের সামনে এসে শেষ হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সভাপতি শঙ্কর দেব। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন উত্তম দাস। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের একনিষ্ট কর্মী মাখন সুর ও রাখাল দাস এর আত্মার সংগতি কামনার্থে এদিন এক মিনিট এর নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারন সম্পাদক আশিষ কান্তি ঘোষ, রাজ্য সম্পাদক সত্যজিত ভট্টাচার্যি, দক্ষিন ত্রিপুরার প্রভারী নন্দন পাল, দক্ষিন জেলার সভাপতি গৌতম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ত্রিপুরা রাজ্যে উন্নয়ন মূলক কর্মসূচীতে সরকারী কর্মচারীদের অবদান গুরুত্ব অপরিসীম। সময়ের কাজ সময়ে শেষ করে রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে বিধায়ক সকল কর্মচারীদের আহব্বান করেন।ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সভাপতি শঙ্কর দেব আজকের অনুষ্ঠানে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া ও সংঘঠনকে মজবুত করার জন্য কিছু ভাষন প্রদান করেন। আগামী দিনে সকলে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে বক্তারা সকলকে আহব্বান করেন।
