আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷৷ কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে রাজ্য সরকারের যে সম্পর্ক তা বাবা ছেলের সম্পর্ক। মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমহুনীতে সিট্যুর উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, জয় পরাজয় থাকেই। তাই বলে সন্ত্রাস,আক্রমন মোটেই কাম্য নয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কড়া সমালোচনা করেন তিনি। এদিন মে দিবসের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সভাপতি মানিক দে, সাংসদ শংকর প্রসাদ দও প্রমুখ।বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক – মানিক সরকার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷৷ কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে রাজ্য সরকারের যে সম্পর্ক তা বাবা ছেলের সম্পর্ক। মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমহুনীতে সিট্যুর উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, জয় পরাজয় থাকেই। তাই বলে সন্ত্রাস,আক্রমন মোটেই কাম্য নয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কড়া সমালোচনা করেন তিনি। এদিন মে দিবসের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সভাপতি মানিক দে, সাংসদ শংকর প্রসাদ দও প্রমুখ।