ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

floodআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে ৷৷ সম্প্রতি রাজ্যে ঘূর্ণিঝড়ে অনেক পরিবারের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল বড়জলা বিধানসভা এলাকার চানমারিতে। মঙ্গলবার চানমারিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। প্রত্যেকেই যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়টি দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*