সরকারি জমিতে বেআইনি ভাবে গড়ে উঠা রাজনৈতিক দলের অফিস গুড়িয়ে দিল প্রশাসন

wtআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে ৷৷ সরকারি জমি বেআইনি ভাবে দখল করে গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের অফিস গুড়িয়ে দেয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। সোমবার ভোরবেলা থেকেই বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। পুর নিগমের টাস্ক ফোর্সকে সাথে নিয়ে ড্রজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাম ও জোট জমানায় বেআইনিভাবে গড়ে উঠা সি পি আই (এম) ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস।
সরকারি জায়গা থেকে পার্টি অফিস সরিয়ে নেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হতেই যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামলো পশ্চিম জেলা প্রশাসন। পশ্চিম জেলার বর্তমান ভারপ্রাপ্ত জেলাশাসক ডঃ মিলিন্দ রামটেকের নেতৃত্বে চলে এই অভিযান।
সরকারি জমির উপর গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দলের অফিস গুড়িয়ে দেওয়ার পরই প্রতিবাদে পশ্চিম জেলার জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসল প্রদেশ কংগ্রেস। সভাপতি বীরজিত সিনহার নেতৃত্বে এই ধর্না কর্মসূচীতে সরকারের এ ধরনের কাজের তীব্র সমালোচনায় সরব হন কংগ্রেস নেতৃত্ব।
পাশাপাশি সোমবার প্রশাসনিক কাজে বাধা দিয়ে আবারো বিতর্কে জড়ালেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে। এদিন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তকে নিয়ে অবৈধ ভাবে দখল মুক্ত অভিযান চালানোর সময় সরকারি কাজে বাধা দিলেন কমিউনিস্ট নেতা মানিক দে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*