ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে গেলন প্রমোদ রিয়াং

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুন ৷৷ প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে গেলন শান্তির বাজার এর বিধায়ক প্রমোদ রিয়াং। বুধবার সকাল থেকে বন্যায় কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখার জন্য শান্তির বাজার এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং প্রসাশনের লোকজনদের নিয়ে ছুটে যান। বিধায়কের সাথে ছুটে যান শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা ও অন্যান্য আধিকারিকগন। সত্যব্রত সাহা ঘটনার বিবরনে জানান, মঙ্গলবার রাত্রি থেকে তারা সকলে বন্যায় কবলিত এলাকার লোকজনের পাশে গিয়ে দাড়ান ও শরনার্থীদের নিরাপদ স্থানে নিয়ে গিয়ে খাবারের ব্যাবস্থা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*