ধস পরে মৃত্যু এক শিশু, ছুটে গেলেন কৃষিমন্ত্রী

pjrবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুন ৷৷ মঙ্গলবার রাত্রিবেলায় প্রবল বর্ষায় ধস পরে মৃত্যুর মুখে ডলে পরলো ছয় বছরের এক শিশু সুদাও মগ। শান্তির বাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং এলাকার বাসিন্দা সুমন মগের ছেলে সুদাও মগ অন্যান্য দিনের মতো ওর মা ও বর ভাই সুরজিৎ মগ (৭) এর সাথে রাতে ঘরে ঘুমিয়ে থাকে। কিন্তু প্রবল বর্ষার ফলে হঠাৎ করে ঘরের পাশে মাটির স্তুপ ঘরের উপরে এসে পরে ও মাটির নিচে তলিয়ে যায় সুদাও মগ। কোনো প্রকারে ওর মা শ্যামাও মগ ও ওর বড় ভাই সুরজিৎ মগ প্রানে বেচে যায় কিন্তু সুদাও আর বুধবারের সকালের আলো দেখতে পেলোনা। ঘটনার খবর পেয়ে প্রশাশনিক স্তরের লোকজন গিয়ে সুদাওকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। বুধবার দুপুরে এই ছোট শিশুর মৃতদেহ ময়না তদন্ত করা হয়। মৃত্যুর খবর শুনতে পেয়ে মুখ্যমন্ত্রীর আদেশে সুদাও মগের পরিবারের পাশে গিয়ে দাড়ায় ত্রিপুরার কৃষি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। তাদের সঙ্গে ঘটনা স্থলে ছুটে যান দক্ষিন ত্রিপুরার জেলা শাসক, শান্তির বাজার মহকুমার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা ও অন্যান্য আধিকারিকগণ। সুদাও মগের দেহ ময়নাতদন্ত শেষে ওর বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ দেখে সকলে কান্নায় ভেঙ্গে পরে। মন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে সুদাও মগের পরিবারকে চার লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রীর তহবীল থেকে এক লক্ষ টাকা দেবার পতিশ্রুতি দেন। অপরদিকে নতুন গৃহ নির্মানের জন্য ৯৫ হাজার টাকা দেবার পতিশ্রুতি দেন। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সুদাও মগের মৃত দেহ সৎকারের জন্য নগদ ১৫ হাজার টাকা ও শ্যামাও মগ ও সুরজিৎ মগ এর চিকিৎসারজন্য নগদ ১০ হাজার টাকা, মোট নগদ ২৫ টাকা পরিবারের হাতে তুলে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*