আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ এখন থেকে কেউ কোনো ধরনের সমস্যায় পড়লে ১০০ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশের মোবাইল ভ্যান। শনিবার আগরতলার আখাউড়া রোডস্থিত ত্রিপুরা পুলিশ মহা-নির্দেশকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সবুজ পতাকা নেড়ে ১০টি মোবাইল ভ্যানের যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনিষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। এই সেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার পাশাপাশি সিপাহীজলা জেলা গোমতী জেলা, দক্ষিণ জেলা ও খোয়াই জেলায় এ সেবা চালু করা হয়েছে। কিছু দিনের মধ্যে বাকি জেলাগুলিতেও এ সেবা চালু করা হবে।সমস্যায় পড়ে ১০০ নম্বরে কল করলেই ঘটনাস্থলে পুলিশের মোবাইল ভ্যান
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ এখন থেকে কেউ কোনো ধরনের সমস্যায় পড়লে ১০০ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশের মোবাইল ভ্যান। শনিবার আগরতলার আখাউড়া রোডস্থিত ত্রিপুরা পুলিশ মহা-নির্দেশকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সবুজ পতাকা নেড়ে ১০টি মোবাইল ভ্যানের যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনিষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। এই সেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার পাশাপাশি সিপাহীজলা জেলা গোমতী জেলা, দক্ষিণ জেলা ও খোয়াই জেলায় এ সেবা চালু করা হয়েছে। কিছু দিনের মধ্যে বাকি জেলাগুলিতেও এ সেবা চালু করা হবে।