আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ রাজধানীতে ফের দুস্কৃতিদের তান্ডব মাথাচড়া দিয়ে উঠল। একেবারে ফিল্মী কায়দায় চলন্ত বাইক থেকে গুলি ছুড়ে পালালো দুস্কৃতি। ঘটনা খোদ রাজধানীর চন্দ্রপুর এলাকায়। রবিবার চলন্ত বাই থেকে দুস্কৃতিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হল দেবব্রত দাসগুপ্ত নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারনা কোন মাফিয়া চক্রের সাথে শত্রুতার জেরে গুলি চালনা কান্ড সংঘটিত হয়েছে। দিনে দুপুরে রাজধানীতে এরকম ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে।দিন দুপুরে ফিল্মী কায়দায় গুলি ছুড়ে পালালো দুস্কৃতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ রাজধানীতে ফের দুস্কৃতিদের তান্ডব মাথাচড়া দিয়ে উঠল। একেবারে ফিল্মী কায়দায় চলন্ত বাইক থেকে গুলি ছুড়ে পালালো দুস্কৃতি। ঘটনা খোদ রাজধানীর চন্দ্রপুর এলাকায়। রবিবার চলন্ত বাই থেকে দুস্কৃতিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হল দেবব্রত দাসগুপ্ত নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারনা কোন মাফিয়া চক্রের সাথে শত্রুতার জেরে গুলি চালনা কান্ড সংঘটিত হয়েছে। দিনে দুপুরে রাজধানীতে এরকম ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে।