আগরতলায় চালু হচ্ছে মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন ব্যবস্থা

tmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই ৷৷ রাজ্যেও চালু হচ্ছে ওলা, পেইড ট্যাক্সি বা মোবাইল অ্যাপ ভিত্তিক যাত্রী পরিষেবা। রাজধানী আগরতলা শহরে এরকম সুবিধার জন্য উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে সম্প্রতি মহাকরণে বেসরকারি পরিবহন সংস্থার সঙ্গে ত্রিপুরা সরকার পরিবহন দফতরের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তিনি জানান, আন্তর্জাতিক কোনো পরিবহন সংস্থাকে এই বরাত দেওয়া হচ্ছে না। দেশীয় পরিবহন সংস্থাকে এই বরাত দেওয়া হবে। যদিও তিনি এদিন সংস্থার নাম উল্লেখ করেন নি। তিনি আরও জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, হলে তবেই নাম উল্লেখ করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*