যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাই শুধুমাত্র অটোর পারমিট পাবে – আইনমন্ত্রী

ratanআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷৷ রাজ্যে সামাজিক ভাতা বৃদ্ধির জন্যও রাজ্য মন্ত্রিসভায় এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৩ হাজার ৯৭৫ জন সামাজিক ভাতা পেয়ে আসছেন। বৃহস্পতিবার মহাকরণে আহুত এক সাংবাদিক সন্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ভাতা প্রাপকদের বাৎসরিক আয় এক লক্ষ টাকার কম হলে তারা এই ভাতার আওতায় আসবেন। পরিবারের কেউ সরকারি চাকরী করলে তারা ভাতা পাবেন না।
এদিন সাংবাদিক সন্মেলনে আইনমন্ত্রী বলেন, ত্রিপুরায় ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পে জহর নবোদয় বিদ্যালয় নেই। এই প্রকল্প অনুযায়ী প্রতিটি রাজ্যে প্রতিটি জেলাতে একটি করে জহর নবোদয় বিদ্যালয় থাকার কথা। গোটা দেশে মোট ৫৯৮টি জেলায় একটি করে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরার পর ঊনকোটি জেলায় এই বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে।
এদিন আইনমন্ত্রী আরও বলেন, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাই শুধুমাত্র অটো রিক্সার পারমিট পাবে। তিনি বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মোটর ভেহিকেল ৭ম এমেনমেন্ট রুলস ২০১৮ চালু করা হয়েছে। তিনি বলেন, রাজ্যে মোট ৫০৭ জনের কাছে ২টি করে, ১৭ জনের কাছে ৩টি করে, ৩ জনের কাছে ৪টি করে, ২ জনের কাছে ৫টি করে, ১ জনের কাছে ৬টি করে এবন ১ জনের কাছে ১১টি করে পারমিট রয়েছে। তিনি বলেন, এই পারমিটগুলি বাতিল করা হবে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের অটো পারমিট দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*