আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷৷ রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। বৃহস্পতিবার মহাকরণে আহুত এক সাংবাদিক সন্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্য সরকার পুলিস ক্রাইম ব্রাঞ্চ গঠন করার পর সাব ইন্সপেক্টর পদে ৩৮টি নতুন শূন্যপদ এবং হেড কনস্টেবল পদে ৮টি নতুন শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সি আই ডি এবং ই বি নামে দুইটি ব্রাঞ্চকে মার্জার করে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। সাইবার ক্রাইম ইকোনমিক অফেন্স এন্টিনারকোটিক্স এবং মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কাজ করবে। এই ব্রাঞ্চে ১ জন আই জি, ১ জন ডি আই জি এবং ৪ জন এস পি নিয়োগ করা হবে।ক্রাইম ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পদে নিযোগের সিদ্ধান্ত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ৷৷ রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। বৃহস্পতিবার মহাকরণে আহুত এক সাংবাদিক সন্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রাজ্য সরকার পুলিস ক্রাইম ব্রাঞ্চ গঠন করার পর সাব ইন্সপেক্টর পদে ৩৮টি নতুন শূন্যপদ এবং হেড কনস্টেবল পদে ৮টি নতুন শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সি আই ডি এবং ই বি নামে দুইটি ব্রাঞ্চকে মার্জার করে ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। সাইবার ক্রাইম ইকোনমিক অফেন্স এন্টিনারকোটিক্স এবং মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কাজ করবে। এই ব্রাঞ্চে ১ জন আই জি, ১ জন ডি আই জি এবং ৪ জন এস পি নিয়োগ করা হবে।