মায়ের গমন কার্নিভ্যাল ২০২৬ ঘিরে জোরকদমে প্রস্তুতি, তুলসীবতী স্কুলের সামনে তৈরি হচ্ছে মঞ্চ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর || দুর্গোৎসবের সমাপ্তিতে মায়ের বিদায়বেলাকে স্মরণীয় করে তুলতে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে ‘মায়ের গমন কার্নিভ্যাল ২০২৬’। এই কার্নিভালকে সামনে রেখে রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে চলছে জোরকদমে প্রস্তুতি। একদিকে তৈরি করা হচ্ছে অনুষ্ঠানের মঞ্চ, অন্যদিকে রাস্তায় চলছে আলপনা আঁকার কাজ। সব মিলিয়ে কার্নিভালকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় আগামী ২৩ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টায় এই অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার। এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মায়ের গমন কার্নিভ্যালকে কেন্দ্র করে রাজধানীতে উৎসবের আবহ তৈরি হয়েছে। মঞ্চসজ্জা থেকে শুরু করে রাস্তার সৌন্দর্যায়ন—সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন অপেক্ষা শুক্রবারের, যখন প্রতিমা নিরঞ্জনের আবহে মায়ের বিদায়বেলাকে ঘিরে এক বিশেষ আয়োজনের সাক্ষী থাকবে রাজধানী আগরতলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*