আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷৷ মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী এবং নবমী পেরিয়ে আজ বিজয়া দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। শহরের দশমীঘাটে চলছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন। এবছর রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলের ক্লাবগুলি রবিবার একত্রে সারিবদ্ধ ভাবে লাইন করে দেবী দুর্গার মূর্তি বিসর্জন করবে বলে জানা গেছে। তবে শুক্রবার শহরের প্রায় বাড়ি ঘরের পূজোরই হয়ে যাচ্ছে মূর্তি বিসর্জন। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে।চিন্ময়ী মায়ের বিদায় বেলায় বিষাদের সুর – চলছে মূর্তি বিসর্জন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷৷ মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী এবং নবমী পেরিয়ে আজ বিজয়া দশমী, অর্থাৎ মায়ের ফিরে যাওয়ার দিন। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। শহরের দশমীঘাটে চলছে চিন্ময়ীর মূর্তি বিসর্জন। এবছর রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলের ক্লাবগুলি রবিবার একত্রে সারিবদ্ধ ভাবে লাইন করে দেবী দুর্গার মূর্তি বিসর্জন করবে বলে জানা গেছে। তবে শুক্রবার শহরের প্রায় বাড়ি ঘরের পূজোরই হয়ে যাচ্ছে মূর্তি বিসর্জন। আনন্দের মধ্য দিয়েই নেচে, গেয়ে ভক্তের দল মাকে নিয়ে যায় দশমীঘাটে।