বাইক দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যাক্তি

accবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ অক্টোবর ৷৷ বাইক দুর্ঘটনায় প্রান হারালো অনিমেষ চক্রবর্তী নামে এক ব্যাক্তি। দশমীর রাত্রী বেলায় এই দুর্ঘটনার কবলে পড়েন বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা হারাধন চক্রবর্তীর ছেলে অনিমষ চক্রবর্তী (৪৩)। শনিবার ভোর ২টা ৫৫ মিনিট নাগাদ শান্তির বাজার জেলা হাসপাতালে অনিমেষ চক্রবর্তীকে মৃত অবস্থায় দমকল বাহিনী নিয়ে আসেন বলে জানান জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় ত্রিপুরা। অপরদিকে বাইখোড়া থানার কর্তব্যরত এ এস আই জানান, শনিবার রাত্রিবেলায় বাইখোড়া থানার কর্তব্যরত এস এস আই পার্থ ভৌমিক নাইট পেট্রোলিং-এ বেরিয়ে অনিমেষ চক্রবর্তীকে রাস্তায় পরে আছে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে অনিমেষ চক্রবর্তীকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। অনিমেষ চক্রবর্তীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*