রাজ্যে ৪৮ ঘন্টা ইন্টারনেট বন্ধের হুলিয়া জারি করলো রাজ্য সরকার

netআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ রাজ্যের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আগামী ৪৮ ঘণ্টা গোটা রাজ্যের ইন্টারনেট সংযোগ স্তব্ধ করার হুলিয়া জারি করল রাজ্য সরকার। জানা যায়, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উপজাতি একটি ছাত্র সংগঠনের যৌথমঞ্চ এন ই এস ইউ (নেসু) সমর্থকরা মঙ্গলবার সকাল থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। , জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে ঘটনায় জিরানিয়ার মাধববাড়ি চত্বর একেবারে রণক্ষেত্রের রূপ ধারন করে। সংঘর্ষের জেরে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় নেসু সমর্থকরা। আগুন ধরিয়ে দেয় দোকানপাটে, ভাঙলো গাড়ি। পরিস্থিতি মোকাবিলায় শূন্যে গুলি চালায় পুলিশ৷ এতে জখম হয়েছে বেশ কিছু নেসু সমর্থক।
এদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুলিশের গুলিতে জখম নেসু সমর্থকদের কয়েকজনের মৃত্যুর খবর৷ দ্রুত তা খণ্ডন করে রাজ্য প্রশাসন৷ তারপরেই গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুলিয়া জারি করে রাজ্য সরকার৷ যদিও রাজ্য সরকারের জারি করা নোটিশে ৮ই জানুয়ারি বিকেল ৩টা থেকে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা লেখা থাকলেও সংবাদ লেখা পর্যন্ত রাজ্যের ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। স্বাভাবিক ছিল রাজ্যের ইন্টারনেট পরিষেবা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*