৩ দিন ব্যাপী পিলাক উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী পিলাক উৎসব এবং প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী মেলা-২০১৯। মঙ্গলবার থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায় এই উৎসবের সূচনা হয়। চলবে আহামী ১০ জানুয়ারী পর্যন্ত। এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এই পিলাক উৎসব এবং প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই মেলায় আনুমানিক ২০টির মতো সরকারী স্টল রয়েছে বলে জানান মেলা কমিটির লোকজন। এবারকার মেলার প্রধান দায়িত্বে রয়েছেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলা পরিষদের সদস্য তথা বিজেপি’র দক্ষিন ত্রিপুরা জেলার সভাপতি বিভিষন দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত, মেলা কমিটির আহব্বায়ক হিসাবে রয়েছেন শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা প্রমুখ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*