পুলিশকে সাধারন মানুষের সঙ্গে মেশার নির্দেশ মূখ্যমন্ত্রীর

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ৷৷ পুলিশকে সাধারন মানুষের সঙ্গে মেশার নির্দেশ দিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার প্রজ্ঞাভবনে পুলিশি দায়বদ্ধতা কমিশনের উদ্যোগে আয়োজিত পাবলিক-পুলিশ রিলেশন শীর্ষক একটি সভায় একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এও বলেন, সমাজের চোর, দুর্নীতিবাজ এবং কালো ব্যবসার সঙ্গে যুক্তদের সঙ্গে যেন না মেশে পুলিশ। মানুষের সঙ্গে পুলিসের সম্পর্ক নিয়ে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পুলিস দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি এস সি দাস, এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*