ভয়াবহ অগ্নিকান্ড রাজধানীর একটি হোটেলে, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

fireআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ ভয়াবহ অগ্নিকান্ড রাজধানীর মোটর স্ট্যান্ডে। রবিবার সকালে রাজধানীর পুরোনো মোটর স্ট্যান্ড এলাকার একটি হোটেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, পুরোনো মোটর স্ট্যান্ড এলাকার শান্তি হোটেলে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে এখনো কিছু বলতে পারছেনা দমকল কর্মীরা। তবে প্রাথমিক সূত্রে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এও আগুনের সূত্রপাত। এখনও চলছে আগুন আয়ত্বে আনার কাজ। এই অগ্নিকান্ডে গোটা মোটর স্ট্যান্ড এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*