রাজ্যে নতুন ৪টি প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

cm nআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ রাজধানীর আনন্দনগরে মহিলাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ও এন জি সি সোনামুরা গ্যাস কালেশন সেন্টার,পশ্চিম ত্রিপুরার প্রথম পিএনজি কালেকশন সেন্টার, গোমতীর সিএনজি স্টেশন এর উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ত্রিপুরা রাজ্য সফরে এসে শনিবার এই চারটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। রাজ্যে আরো ১৫০টি নতুন পেট্রোল পাম্প তৈরী করা হবে বলে এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিনের এই চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*