আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ দু’দিনের সফরে রাজ্য আসেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামাতসু। শুক্রবার রাজ্য সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকারে ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক বলে জানান তিনি। জাপানের রাষ্ট্রদূত জানান, জাপান সরকার ত্রিপুরাতে বাণিজ্য, সীমান্ত বিষয়, বিপর্যয় ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা করতে ইচ্ছুক।রাজ্যে এসে রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামাতসু।
