প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মূখ্যমন্ত্রী

pcআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷৷ রাজ্যের বি জে পি এবং আই পি এফ টি জোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৯ই মার্চ) এই ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার প্রমুখ। সাংবাদিকদের সামনে এক বছরের সাফল্যের খতিয়ান তুলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে মূখ্যমন্ত্রী বলেন, এই এক বছরে রাজ্যে সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জ ছিলো মাদক বিরোধী অভিযান। তিনি বলেন, গত এক বছরে তা একেবারে শেষ করতে না পারলেও তলানিতে এসে পৌঁছেছে। তিনি বলেন, রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ অনেকটাই কমে গেছে। রাজ্যে নারী নির্যাতন ৮ শতাংশের উপর হ্রাস পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের ৭ম বেতন কমিশন অনুসারে বেতন দেয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে ১০০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। রাজ্যের ক্যুইন প্রজাতির আনারসকে রাজ্যের ফল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলে, সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়ন করতে চায় রাজ্য সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*